11 January, 2026 / AL Imran Shek Ashik

ব্যবসায়ী মতবিনিময় সভা ২০২৬

ব্যবসায়ী মতবিনিময় সভা ২০২৬

পেগাসাস ট্রেডিং বিডি এর পক্ষ থেকে আয়োজিত হল ব্যবসায়ী মতবিনিময় সভা । এই মিলনমেলায় ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার একটি দারুণ সুযোগ তৈরি করেছে। ব্যবসায়ীদের মতবিনিময় ও প্রশ্নউত্তরের মাধ্যমে সভাটি আরও প্রানবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যবসায়ীরা পেগাসাস ট্রেডিং বিডির কাছে তাদের প্রত্যাশা ও মত প্রকাশ করেন এবং 2026 সাল উপলক্ষে পেগাসাস ট্রেডিং বিডি-র পরিকল্পনা সম্পর্কে ব্যবসায়ীদের অবগত করা হয় ।  পেগাসাস ট্রেডিং বিডি চায়নার লেটেস্ট মডেলের আধুনিক প্রযুক্তিগুলো তুলে ধরে, বিশেষ করে এম্ব্রয়ডারি মেশিনে এই প্রযুক্তিগুলোর সংযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যবসায়ীরা এই ধরনের সভা আয়োজনের জন্য পেগাসাস ট্রেডিং বিডিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগের প্রত্যাশা করেন ।